ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বিয়ানীবাজারে বিএনপি নেতার কাছে চাঁদা দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

সিলেটের বিয়ানীবাজারে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বিএনপি নেতার কাছে মোটা অংকের চাঁদা দাবি এবং পরবর্তীতে হামলার অভিযোগে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা পড়েছে। ভুক্তভোগী নেতার নাম মঈন উদ্দিন, যিনি নিউইয়র্ক সিটির কুইন্স শাখা বিএনপির সাবেক সহসভাপতি। অভিযুক্ত কামাল আহমেদ ওরফে চাক্কু কামাল বিয়ানীবাজার পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে পরিচিত।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মঈন উদ্দিনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন কামাল আহমেদ। টাকা দিতে অস্বীকৃতি জানালে কামালের নেতৃত্বে একদল অনুসারী মঈন উদ্দিনের ওপর হামলা চালায় এবং তার বসতবাড়ির সীমানা প্রাচীর ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ভাঙচুর করে। ভুক্তভোগী নেতার দাবি, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে অভিযুক্ত কামাল এলাকায় বিএনপির নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রভাব বিস্তার করছেন।

মঈন উদ্দিন আরও জানান, এসব অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। নিরাপত্তার অভাবে তিনি বর্তমানে এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। ইতিপূর্বে থানায় মামলা দায়ের করলেও হয়রানি থামেনি। এদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কামালের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সিলেট জেলা যুবদলের কাছে সুপারিশ করেছে বিয়ানীবাজার পৌর যুবদল। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও দখলবাজির একাধিক অভিযোগ থাকায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও চরম ক্ষোভ বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এইচএসসি আইসিটি: দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

বিয়ানীবাজারে বিএনপি নেতার কাছে চাঁদা দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুবদল নেতার বিরুদ্ধে অভিযোগ

আপডেট সময় : ১১:২৫:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬