ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর ইউনিয়নের পাঁচানী এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় হামিদ গ্রুপ ও রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার রাতে তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জেরে শুক্রবার সকালে রাসেল বাহিনীর সদস্যরা হামিদ বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। পরে হামিদ বাহিনীর লোকজন পাল্টা প্রতিরোধ গড়ে তুললে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, সংঘর্ষের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ওই এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের কবলে রাজধানী প্যারিস, ২৪ ঘণ্টায় ১০৯ জনের প্রাণহানি

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

আপডেট সময় : ০৫:০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬