কালিমার পতাকা অপসারণ ও অবমাননার অভিযোগে রংপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তৌহিদী ছাত্র জনতা। শনিবার বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে ভিন্ন দেশের পতাকা ওড়ানো হলেও কালিমার পতাকার প্রতি অবমাননা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তারা দাবি করেন, ফিলিস্তিনের ওপর চলা নির্যাতনের প্রতিবাদে এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষায় তারা কালিমার পতাকা উত্তোলন করেছিলেন। শহরের বিভিন্ন স্থান থেকে টাঙানো পতাকা সরিয়ে ফেলার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
রিপোর্টারের নাম 

























