ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

কালিহাতীতে যমুনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মঈন হোসেনের (১৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর শনিবার বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়। মঈন টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১১টার দিকে বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমেছিল মঈন। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে সে তলিয়ে যায়। তার সাথে থাকা অন্য সাত বন্ধু কোনোমতে তীরে উঠতে পারলেও মঈন নিখোঁজ থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার মোস্তফা কামাল জানান, দীর্ঘ সময় ধরে উদ্ধার অভিযান চালিয়ে শনিবার বিকেল ৫টার দিকে মরদেহটি পাওয়া যায়। আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩৮ ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

কালিহাতীতে যমুনায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১০:৪৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬