ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের কবলে রাজধানী প্যারিস, ২৪ ঘণ্টায় ১০৯ জনের প্রাণহানি

ফ্রান্সে চলমান ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজধানী প্যারিসে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে জরুরি চিকিৎসা সেবার আওতায় ১০৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্বাভাবিক সময়ের তুলনায় মৃত্যুর এই হার অবিশ্বাস্যভাবে বেশি। মূলত শরীরের তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি এবং হৃদরোগজনিত সমস্যার কারণেই এই প্রাণহানির ঘটনাগুলো ঘটেছে।

তীব্র গরমের হাত থেকে বাঁচতে বিভিন্ন জলাশয়ে সাঁতার কাটতে গিয়েও দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে। দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, তাপপ্রবাহ শুরু হওয়ার পর থেকে সারা দেশে পানিতে ডুবে অন্তত ৫৫ জনের মৃত্যু হয়েছে, যার অধিকাংশই ছিল অনুমোদনহীন স্থানে। হাসপাতালগুলোতে রোগীর চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা।

ফ্রান্সের আবহাওয়া সংস্থা বর্তমানে দেশটির ৩৫টি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি রেখেছে। বজ্রঝড়ের সম্ভাবনা থাকায় আরও বেশ কিছু এলাকায় সতর্কতা বলবৎ রয়েছে। আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে গেলেও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালীতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: নতুন হামলার পর হুমকির মুখে যুদ্ধবিরতি

ফ্রান্সে তীব্র তাপপ্রবাহের কবলে রাজধানী প্যারিস, ২৪ ঘণ্টায় ১০৯ জনের প্রাণহানি

আপডেট সময় : ০৬:০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬