ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

দিনাজপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

দিনাজপুরের কাহারোল উপজেলায় ঢেপা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র মো. আল ইমরানের লাশ প্রায় ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আল ইমরান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কালিয়াগাঁও গ্রামের আনারুল ইসলামের ছেলে। সে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের ১৩ মাইল গড়েয়ার মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম জানান, শুক্রবার সকালে আল ইমরান তার চার বন্ধুর সঙ্গে ঢেপা নদীর তীরে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে সে নদীতে সাঁতার কাটতে নামলে স্রোতের টানে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। তার সঙ্গে থাকা অন্য শিক্ষার্থীরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেয়।

খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ কাহারোল ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে অংশ নেয়। তবে নদীতে প্রবল স্রোতের কারণে প্রথম দিনের চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

কাহারোল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালানো হলেও প্রতিকূল পরিস্থিতির কারণে প্রথম দিনে কোনো সফলতা আসেনি। অবশেষে শনিবার বিকেলে নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকায় তার লাশ ভেসে ওঠে। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩৮ ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

দিনাজপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৩৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬