ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা: প্রাইম ব্যাংক ও বায়ো বিল্ডের কৌশলগত চুক্তি স্বাক্ষর

গ্রাহকদের জন্য নতুন সুবিধা নিয়ে এলো প্রাইম ব্যাংক পিএলসি এবং বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেড। সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্বমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহকরা বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের আবাসন প্রকল্পে বুকিং দিলে বিশেষ উপহার সুবিধা উপভোগ করতে পারবেন।

পূর্বাচলে বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়। উভয় প্রতিষ্ঠান এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় সেবা এবং মূল্য সংযোজিত সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. সুজল আহমেদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল ব্যাংকিং জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) ও সিকিউরড কনজ্যুমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস বিভাগের প্রধান তাকিয়ান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বায়ো বিল্ড ডেভেলপমেন্ট লিমিটেডের উপদেষ্টা কর্নেল মো. মনিরুল ইসলাম, পিএসসি (অব.) এবং হেড অব সেলস (জিএম) এস এম আবু সুফিয়ানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা, উন্নত জীবনযাত্রার সেবা এবং আরও সমৃদ্ধ ব্যাংকিং অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি আরও জোরদার হলো। ব্যাংকটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন নতুন মূল্য সংযোজিত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৫ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় রোববার

গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা: প্রাইম ব্যাংক ও বায়ো বিল্ডের কৌশলগত চুক্তি স্বাক্ষর

আপডেট সময় : ০৫:৫৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬