দেশের বাজারে স্বর্ণের দাম আবারো বৃদ্ধির ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দুই দফা কমার পর এবার স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকেই এই নতুন দাম সারাদেশে কার্যকর হয়েছে। বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক সভায় দেশের বাজারে স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করা হয়। উল্লেখ্য যে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং স্থানীয় চাহিদার ওপর ভিত্তি করে বাজুস নিয়মিতভাবে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করে থাকে।
রিপোর্টারের নাম 























