রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ ইনোভেশন প্রদর্শনী ও শ্রেষ্ঠ উদ্যোগ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব ও চিফ ইনোভেশন অফিসার ফরিদা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন সরকারি সেবাগুলোকে দ্রুত, স্বচ্ছ এবং সহজলভ্য করতে ডিজিটাল রূপান্তরের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। তিনি জানান, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংকিং সেবা আরও গতিশীল করতে রূপালী ব্যাংক নিরন্তর কাজ করে যাচ্ছে।
প্রদর্শনীতে ব্যাংকের বিভিন্ন বিভাগের ডিজিটাল উদ্যোগগুলো উপস্থাপন করা হয়। এর মধ্যে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ শ্রেষ্ঠ উদ্ভাবনী উদ্যোগ হিসেবে স্বীকৃতি পায়। অনুষ্ঠানে ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং তারা আশা প্রকাশ করেন যে, এ ধরনের উদ্যোগ ব্যাংকিং খাতে উদ্ভাবনী সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টারের নাম 

























