জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাওয়া অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। গত ২৫ জুন সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার শিল্পী, কলাকুশলী এবং আমন্ত্রিত অতিথিরা। প্রদর্শনী শেষে নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
সিনেমাটিতে বাবা ও মেয়ের সম্পর্কের টানাপোড়েন এবং আবেগঘন দৃশ্যগুলো মিমকে ব্যক্তিগতভাবে গভীরভাবে স্পর্শ করেছে। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা খায়রুল আলম সবুজ। এছাড়া সিনেমাটিতে অভিনেতা আ খ ম হাসানের অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে। নির্মাতা কাজী আসাদের পরিচালনায় এই ফিল্মের ‘আমারে নাও’ গানটিও দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।
রিপোর্টারের নাম 
























