ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

শিল্পকলায় স্বপ্নদলের প্রশংসিত নাটক ‘হেলেন কেলার’-এর বিশেষ প্রদর্শনী

বিশ্ববিখ্যাত মহীয়সী নারী হেলেন কেলারের ১৪৬তম জন্মবার্ষিকী উপলক্ষে মঞ্চস্থ হতে যাচ্ছে নাট্যসংগঠন স্বপ্নদলের দর্শকনন্দিত প্রযোজনা ‘হেলেন কেলার’। আগামীকাল ২৮ জুন সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটকটির এই বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অপূর্ব কুমার কুন্ডুর রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন এবং এতে একক অভিনয় করছেন জুয়েনা শবনম।

নাটকটির কাহিনী আবর্তিত হয়েছে দৃষ্টি, বাক ও শ্রবণপ্রতিবন্ধী হওয়া সত্ত্বেও অদম্য আত্মবিশ্বাসে ঘুরে দাঁড়ানো হেলেন কেলারের জীবন-সংগ্রামকে কেন্দ্র করে। এতে হেলেন কেলারের জীবনে তার শিক্ষয়িত্রী অ্যান স্যুলিভানের প্রভাব এবং বিশ্বখ্যাত ব্যক্তিত্ব চার্লি চ্যাপলিন, মার্ক টোয়েন ও আইনস্টাইনের সান্নিধ্যের কথা উঠে এসেছে। এছাড়া নাটকটিতে রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনের প্রভাব এবং যুদ্ধ ও বর্ণবাদের বিরুদ্ধে হেলেন কেলারের বলিষ্ঠ অবস্থান ফুটিয়ে তোলা হয়েছে। এটি প্রযোজনাটির ৬৫তম মঞ্চায়ন হতে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’ আসছে ইউটিউবে

শিল্পকলায় স্বপ্নদলের প্রশংসিত নাটক ‘হেলেন কেলার’-এর বিশেষ প্রদর্শনী

আপডেট সময় : ০৮:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬