ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

‘ভোলায় গ্যাসের খনি, মন্ত্রীদের উচিত আমার পেছনে ঘোরা’: সংসদে পার্থর বক্তব্যে প্রধানমন্ত্রীর সন্তোষ

জাতীয় সংসদে বাজেট আলোচনায় ভোলায় বিপুল পরিমাণ গ্যাস মজুতের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ বলেছেন, ভোলায় ১.৩ ট্রিলিয়ন কিউবিক মিটার গ্যাস রয়েছে, যা একটি আস্ত ‘স্বর্ণখনি’। এই বিশাল সম্পদের গুরুত্ব তুলে ধরে তিনি কৌতুকপূর্ণ স্বরে বলেন, এই সম্পদের কারণেই মন্ত্রীদের উচিত তার পেছনে ঘোরা। তার এমন বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে হাস্যোজ্জ্বল মুখে টেবিল চাপড়ে সমর্থন জানাতে দেখা যায়।

প্রস্তাবিত বাজেটকে ‘জনকল্যাণমুখী’ হিসেবে আখ্যায়িত করে পার্থ বলেন, এই বাজেটে ৪১ লাখ ফ্যামিলি কার্ড প্রদান, শারীরিক প্রতিবন্ধীদের সরঞ্জামে কর ছাড়, স্টার্টআপদের সহায়তা এবং ক্যানসার ও হৃদরোগের ওষুধের দাম কমানোর মতো ইতিবাচক প্রস্তাব রাখা হয়েছে। তিনি আরও বলেন, এই বাজেটের মাধ্যমে একটি স্বৈরাচারী সরকার এবং জনগণের সরকারের মধ্যকার মৌলিক পার্থক্য ফুটে উঠেছে। বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি পুরোপুরি জনকল্যাণমূলক বলে তিনি মন্তব্য করেন।

সরকারের প্রতি দেশবাসীর আস্থা রাখার আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, গত চার মাসে দেশের কোনো ব্যাংক লুটের খবর সংবাদমাধ্যমে আসেনি এবং কোনো প্রকার রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দুর্নীতির প্রমাণ মেলেনি। তাই সরকারকে কাজ করার সুযোগ দেওয়া উচিত। বাজেট নিয়ে সংকীর্ণ রাজনীতি না করে দেশ গঠনের স্বার্থে একে জাতীয় ইস্যু হিসেবে দেখার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশে জাকাতভিত্তিক অর্থনীতি গড়ে তোলার প্রস্তাব দেন। মদিনা সনদের ন্যায়বিচারের উদাহরণ টেনে তিনি বলেন, জাকাত আমাদের অর্থনীতির একটি বড় অংশ হলেও তা অনেকটা অপ্রকাশিত রয়ে গেছে। প্রতিটি সংসদীয় আসনে জাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের নিয়ে একটি শক্তিশালী ডাটাবেজ তৈরির প্রস্তাব দেন তিনি, যাতে প্রবাসীরাও সহজে সহায়তা করতে পারেন। প্রয়োজনে জাকাত বিষয়ক একটি বিশেষ টেলিভিশন চ্যানেল চালুর বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’ আসছে ইউটিউবে

‘ভোলায় গ্যাসের খনি, মন্ত্রীদের উচিত আমার পেছনে ঘোরা’: সংসদে পার্থর বক্তব্যে প্রধানমন্ত্রীর সন্তোষ

আপডেট সময় : ০৮:১৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬