ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি, মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি

বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে এক সাইকেল র‍্যালির আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। টঙ্গী মডেল শাখার উদ্যোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে শুক্রবার ভোরে এই র‍্যালি অনুষ্ঠিত হয়, যেখানে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ফজরের পর থেকেই শিক্ষার্থীরা সাইকেল নিয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার মাঠে জড়ো হতে থাকেন। সকাল ৬টায় মাদরাসার প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়ে গাজীপুরা, তারগাছ, বোর্ডবাজারসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় মাদরাসা মাঠে এসে শেষ হয়।

র‍্যালিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, গাজীপুর সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান এবং ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ মাদকের ভয়াবহতা উল্লেখ করে বলেন, মাদকের টাকার জন্য পরিবারে সংঘাত, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। তিনি হুঁশিয়ারি দেন, সরকার যদি মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে দেশের সচেতন ছাত্রসমাজ মাদকের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান টঙ্গীতে মাদকের বিস্তারকে উদ্বেগজনক আখ্যা দিয়ে বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু খুচরা বিক্রেতা নয়, মূল ব্যবসায়ী ও সরবরাহ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি মঈনুল ইসলামও মাদকের বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে সরকার ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা: ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি, মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি

আপডেট সময় : ০১:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬