ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরে সম্পাদিত সব চুক্তি ও সমঝোতার বিষয়ে জনগণকে স্পষ্টভাবে অবহিত করার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূম এই দাবি জানান।

আহমদ আবদুল কাইয়ূম বলেন, দেশের স্বার্থকে উপেক্ষা করে ব্যক্তি বা দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করলে সেই দেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় সফরে বিভিন্ন দেশ পরিদর্শনের কথা উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, দেশে ফিরে তিনি সফরকালে সম্পাদিত সব চুক্তির বিস্তারিত জনগণের সামনে তুলে ধরবেন। কারণ দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে জনগণের জানার অধিকার রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও এমন কিছু বৈদেশিক চুক্তি করা হয়েছে, যা দেশের স্বার্থের পরিপন্থী। বিশেষ করে আওয়ামী লীগের আমলে ভারতের সঙ্গে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কিছু চুক্তি ভবিষ্যতে দেশের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে দেশ অস্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে বক্তব্য দিয়ে চলেছেন। জনগণ তাঁর কাছ থেকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা প্রত্যাশা করে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলহাজ আবদুর রাজ্জাকের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি আলহাজ আলতাফ হোসেন, আলহাজ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাধীন অ্যানিমেশন, কমিকস ও ভিডিও গেমসের প্রদর্শনী: ‘বেস্ট শো এভারেস্ট’ এর উদ্বোধন

প্রধানমন্ত্রীর বৈদেশিক সফরের সব চুক্তি জনগণের কাছে স্পষ্ট করার দাবি ইসলামী আন্দোলনের

আপডেট সময় : ১১:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬