ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

বিএনপি কোনো দেশের দালাল নয়, জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন: রাশেদ খান

বিএনপি কখনো কোনো দেশের দালালি করে না, বরং দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি সব সময় আপসহীন অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। তিনি অভিযোগ করেন, বিগত প্রায় ১৮ বছরে আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিল বলেই দেশ চীনের মতো উন্নয়নের পথে এগোতে পারেনি।

শনিবার ঝিনাইদহের কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। রাশেদ খান আরও বলেন, যারা বিএনপিকে ভারতের দালাল বলে অপপ্রচার চালাচ্ছেন, তারা বাস্তবতার কাছে ভুল প্রমাণিত হয়েছেন। বিএনপি যদি ভারতের দালালি করত, তাহলে সরকার প্রধান চীন সফরের আগে ভারত সফর করতেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, লুতফর রহমান লেন্টু, ইসরাইল হোসেন, বাহারুল ইসলাম কাজলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

রাশেদ খান বলেন, ভারত আমাদের প্রতিবেশী ও বন্ধুপ্রতীম রাষ্ট্র, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই। তবে সেই সম্পর্ক হবে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে। কোনো ধরনের আধিপত্য বা ‘দাদাগিরি’ বাংলাদেশের মানুষ মেনে নেবে না। তিনি আরও দাবি করেন, বিএনপি ক্ষমতায় আছে বলেই বিজিবি সীমান্তে দেশের স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং চোখে চোখ রেখে জবাব দিচ্ছে। গত সংসদ নির্বাচনে দলের গ্রুপিংয়ের কারণে ঝিনাইদহ ৪ আসনটি বিএনপি হারিয়েছে বলেও তিনি স্বীকার করেন।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা করে রাশেদ খান বলেন, জামায়াত ও এনসিপির কিছু নেতা আজ সরকার পতনের হুমকি দিচ্ছেন, অথচ গত ১৭ বছর তারা নিজেদের দলীয় কার্যালয়ের তালাও খুলতে পারেননি। এখন তারা বড় বড় কথা বলছেন।

তিনি হাসনাত আবদুল্লাহর দুর্নীতির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার প্রসঙ্গ টেনে বলেন, ইউনুস সরকারের সময় সরকারি বরাদ্দের বড় অংশ নিজের এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল, সেটি কি দুর্নীতির মধ্যে পড়ে না?

বিএনপির কর্মীদের উদ্দেশে রাশেদ খান বলেন, বিএনপি করতে হলে কোনো প্রকার চাঁদাবাজি, সালিশ করে টাকা নেওয়া, শহরের ভ্যান রিকশা থেকে চাঁদা তোলা বা মটর মালিক সমিতি থেকে টাকা নেওয়া যাবে না। এভাবে টাকা নিলে বিএনপির রাজনীতি করা যাবে না। তিনি কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেনের বিভিন্ন কর্মকাণ্ডে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ার অভিযোগ তুলে তাকে কালীগঞ্জ থানায় না চাওয়ার কথাও বলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিমবঙ্গে এনআরসি ও ধর্মান্তরবিরোধী কঠোর আইনের ঘোষণা শুভেন্দু অধিকারীর

বিএনপি কোনো দেশের দালাল নয়, জাতীয় স্বার্থ রক্ষায় আপসহীন: রাশেদ খান

আপডেট সময় : ০৫:৫৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬