ঢাকা ০২:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

রাজধানীর বনানীতে পাওনা টাকা নিয়ে বিরোধ: একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

রাজধানীর বনানী এলাকায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোরে মহাখালীর ওয়্যারলেস শিশু মেলা স্কুল সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন—সুমন মিয়া (৪৫), তার স্ত্রী সোনিয়া (৩৮) এবং সোনিয়ার ভাই রাসেল (৪০)। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের স্বজনদের অভিযোগ, পাওনা টাকা আদায়ের বিষয়ে কথা বলতে গেলে অভিযুক্ত আরিফ ও তার সহযোগীরা উত্তেজিত হয়ে পড়েন। এক পর্যায়ে আরিফসহ ৮ থেকে ১০ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। হামলার পর অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আহত সুমন মিয়া তার পরিবার নিয়ে মহাখালী টিএনটি কলোনিতে বসবাস করেন।

বনানী থানার উপপরিদর্শক (এসআই) মো. জানে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আহতরা বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোল উৎসবে নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের নকআউট পর্বে বেলজিয়াম

রাজধানীর বনানীতে পাওনা টাকা নিয়ে বিরোধ: একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম

আপডেট সময় : ১২:২০:২০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬