লক্ষ্মীপুরের রায়পুরে বর্বরোচিত হত্যাকাণ্ডের শিকার মা ও তার তিন মেয়ের মরদেহ কুমিল্লার হোমনায় দাফন করা হয়েছে। শুক্রবার রাতে হোমনা পৌরসভার লটিয়া ঈদগাহ মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের পাশাপাশি চারটি কবরে শায়িত করা হয়। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। স্বজনদের আহাজারি আর গ্রামবাসীর চোখের জলে এক করুণ পরিবেশের সৃষ্টি হয়। শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় জমান।
উল্লেখ্য, রায়পুরে এই চারজনকে কুপিয়ে হত্যার ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নৃশংস এই খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দাফন শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
রিপোর্টারের নাম 
























