ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়িতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত কাজলের স্বামী নুরুল আমিন বর্তমানে কুয়েতে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে দুই বছর বয়সী ছোট সন্তানকে নিয়ে ঘরে একাই ছিলেন ওই নারী। তার অন্য দুই ছেলে মাদরাসার হোস্টেলে থেকে পড়াশোনা করে। দুর্বৃত্তরা ঘরের টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে এবং কাজলের হাত-পা বেঁধে তাকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান জানান, পুলিশ ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। এটি নিছক চুরি নাকি পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড, তা খতিয়ে দেখে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়: চা-শিল্পের সংকট নিরসনে জোর

ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় : ০১:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬