ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

মার্কিন হেফাজতে আটক ২২ ইরানি নাবিক পাকিস্তানে, ফিরবেন দেশে

মার্কিন কর্তৃপক্ষের হেফাজতে থাকা ২২ জন ইরানি নাবিক পাকিস্তানে পৌঁছেছেন। তাদের দ্রুততম সময়ে ইরানে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সুইজারল্যান্ডে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরের পর এই নাবিকদের মুক্তি দেওয়া হয়।

এই চুক্তিতে উভয় পক্ষ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন এবং আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করার প্রস্তুতি নিতে সম্মত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, নাবিকদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, এই পুরো প্রক্রিয়াজুড়ে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় কর্তৃপক্ষের সঙ্গেই পাকিস্তান নিবিড় যোগাযোগ বজায় রেখেছিল। এই সমন্বয়ের ফলেই নাবিকদের নিরাপদে করাচিতে নিয়ে আসা সম্ভব হয়েছে।

দার জানান, পাকিস্তান এ পর্যন্ত ৭০ জনেরও বেশি ইরানি নাগরিকের প্রত্যাবাসনে সহায়তা করেছে। এদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, নাবিকদের করাচিতে ইরানি কূটনীতিকদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আগামী কয়েক দিনের মধ্যে তারা ইরানে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা: ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

মার্কিন হেফাজতে আটক ২২ ইরানি নাবিক পাকিস্তানে, ফিরবেন দেশে

আপডেট সময় : ০১:৩২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬