বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ব্যাগ থেকে স্কুল ফিডিং কর্মসূচির খাবার উদ্ধারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে চরাদি ইউনিয়নের ১০ নং রাণীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত প্রধান শিক্ষিকার নাম রেশমা আক্তার মিষ্টি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাবার ওই শিক্ষিকা নিয়মিত আত্মসাৎ করছেন এমন সন্দেহে স্কুল ছুটির পর তার ব্যাগ তল্লাশি করেন এলাকাবাসী। তল্লাশিতে তার ব্যাগ থেকে ২৪টি ডিম এবং ২২ পিস রুটি পাওয়া যায়। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা এই দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 
























