ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

রামুতে পানির বদলে এসিড পান: হাসপাতালে শ্রমিকের করুণ মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় তৃষ্ণা মেটাতে পানির বদলে ভুলবশত এসিড পান করে মো. ওসমান (৬০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত ওসমান গর্জনিয়া ইউনিয়নের বড়বিল এলাকার বাসিন্দা এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বাড়ির বারান্দায় ঘুমানোর সময় তৃষ্ণা পেলে ওসমান পাশে থাকা একটি বোতল থেকে পানি পান করেন। পানের পরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। স্বজনরা পরীক্ষা করে দেখেন যে বোতলটিতে মারাত্মক ক্ষতিকর সালফিউরিক এসিড ছিল। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির তদন্তকারী কর্মকর্তা এসআই জুয়েল চৌধুরী জানান, প্রাথমিক তদন্তে এটি একটি দুর্ঘটনা বলে প্রতীয়মান হয়েছে। অসাবধানতাবশত পানির বোতল মনে করে তিনি এসিড পান করেছিলেন। তবে স্থানীয় বাসিন্দারা ঘটনাটির পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে আরও গভীর তদন্তের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা: ভিসা বাতিলসহ কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

রামুতে পানির বদলে এসিড পান: হাসপাতালে শ্রমিকের করুণ মৃত্যু

আপডেট সময় : ১২:১৮:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬