ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

সংসদে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি: গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি ফারুকের

একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন নোয়াখালী-২ আসনের সরকারদলীয় সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। শনিবার জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান, একইসাথে দেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দেন।

এমপি ফারুক বলেন, ‘জুলাই-যোদ্ধাদের ভাতা অবশ্যই বাড়ানো হোক, কিন্তু একাত্তরকে ভোলা যাবে না। সবাই মিলেই দেশকে গড়তে হবে।’

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের ওপর বিরোধী দলের সমর্থন জানানোকে ইতিবাচক উল্লেখ করে তিনি তাদের ধন্যবাদ জানান। সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক আরও বলেন, সংসদে সমালোচনা অবশ্যই করা যাবে, তবে সেই সমালোচনা যেন গঠনমূলক হয়। সব ক্ষেত্রে মনগড়া সমালোচনা না করে গণতান্ত্রিক পদ্ধতিতে সমালোচনা করার আহ্বান জানান তিনি।

বাজেট আলোচনায় জামায়াতের এমপি শাজাহান চৌধুরীর একটি বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘ইসলাম নিয়ে এখানে কথা বলার দরকার নেই। একাত্তরের আগে আপনারা কোথায় ছিলেন, তা আপনারাই বিচার করুন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের ভয়াবহ ঝুঁকি মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের

সংসদে মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির দাবি: গঠনমূলক সমালোচনার আহ্বান এমপি ফারুকের

আপডেট সময় : ০২:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬