ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঘরে কাঁদছিল শিশু সন্তান

চট্টগ্রামের সাতকানিয়ায় নিজ ঘর থেকে জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মুন্সী মাঝির পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জান্নাতুল সৌদি আরব প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী এবং এক বছর বয়সী একটি কন্যাসন্তানের জননী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে শাশুড়ির সঙ্গে নাস্তা সেরে জান্নাতুল তার নিজ কক্ষে যান। এর কিছুক্ষণ পর তার শাশুড়ি বাড়ির পাশের জমিতে সবজি তুলতে গেলে প্রতিবেশীরা ঘরের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। সন্দেহ হওয়ায় তারা ভেতরে গিয়ে কক্ষের দরজা বন্ধ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূর মরদেহ ঝুলতে দেখা যায়।

খবর পেয়ে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন জানান, ঘটনার সঠিক কারণ এখনো অস্পষ্ট। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ঘরে কাঁদছিল শিশু সন্তান

আপডেট সময় : ০৭:১৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬