ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়: চা-শিল্পের সংকট নিরসনে জোর

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর (আদিবাসী) প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) পরিচালক সালেহ উদ্দিন। শুক্রবার বেলা ১১টায় চণ্ডীছড়া চা-বাগানে এনটিসি কোম্পানি বাংলোয় অনুষ্ঠিত এই সভায় চা-শ্রমিকদের মৌলিক অধিকার ও চা-শিল্পের বর্তমান সংকট নিয়ে আলোচনা হয়।

চণ্ডীছড়া চা-বাগানের ম্যানেজার সেলিমুর রহমানের সভাপতিত্বে এবং আদিবাসী সমাজকল্যাণ সংস্থার সভাপতি পলাশ হাজংয়ের পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চেয়ারম্যান ও পিকেএসএফের পরিচালক সালেহ উদ্দিন। সাংবাদিক, শ্রমিক নেতাসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিরা এতে অংশ নেন।

সভায় আদিবাসী প্রতিনিধিরা চা-বাগানে বসবাসরত জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্যসেবা, ন্যায্য মজুরি ও আবাসনসহ বিভিন্ন মৌলিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চনার কথা তুলে ধরেন। তারা তাদের ন্যায্য দাবি আদায়ে এবং চা-বাগান শ্রমিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিগগিরই চুনারুঘাটে একটি বৃহৎ ‘বাঁচা-বাঁড়া সমাবেশ’ আয়োজনের ঘোষণা দেন।

এনটিসি পরিচালক সালেহ উদ্দিন বলেন, চা-শিল্পকে কৃষিশিল্পে অন্তর্ভুক্ত করার উদ্যোগ এবং চা-পাতার ন্যায্য মূল্য ও চা-শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, বিগত সরকারের সময়ে চা-বাগানে কোটি কোটি টাকার দুর্নীতির কারণেই আজ চা-শিল্প সংকটের মুখে পড়েছে এবং এই সংকট থেকে উত্তরণে বর্তমান সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকের ভয়াবহ ঝুঁকি মোকাবেলায় জাতীয় ঐক্যের আহ্বান সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়: চা-শিল্পের সংকট নিরসনে জোর

আপডেট সময় : ০৩:৪৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬