বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ১৪৫টি কেন্দ্রে ২০ হাজার ৫০৪ জন শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আগামী ২৮ জুন দিনব্যাপী এই কর্মসূচি পরিচালিত হবে। শিশুদের রাতকানা রোগ প্রতিরোধ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১ বছর থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। প্রতিটি ওয়ার্ডের নির্ধারিত টিকাদান কেন্দ্রে কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
রিপোর্টারের নাম 

























