ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীতে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: দুই ভবন মালিককে জরিমানা

রাজধানীর ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে নবগঠিত টাস্কফোর্সের উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিগাতলা ও যাত্রাবাড়ীর কুতুবখালী খাল এলাকায় এই মোবাইল কোর্ট ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং টাস্কফোর্সের সভাপতি মীর শাহে আলম।

অভিযান চলাকালে জিগাতলা এলাকার বিভিন্ন বসতবাড়ির ছাদ, বেইজমেন্ট, হোটেল, রেস্তোরাঁ ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এসময় দুটি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দণ্ডবিধি ১৮৬০-এর ২৭০ ধারা অনুযায়ী দুই মালিককে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে লার্ভা পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ভবনগুলোর প্রবেশপথে লাল কালি চিহ্নিত বিশেষ সতর্কতামূলক লিফলেট লাগিয়ে দেওয়া হয়।

এছাড়া পরিদর্শনের সময় গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় মশার লার্ভা সৃষ্টির উপযোগী পরিবেশ ও ময়লা জমে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। অভিযান শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, দণ্ড প্রদান করা সরকারের মূল লক্ষ্য নয়; বরং জনসচেতনতা বৃদ্ধিই এই অভিযানের মূল উদ্দেশ্য। তিনি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জাতীয় কমিটির অধীনে গঠিত এই টাস্কফোর্সের অভিযান রাজধানীর অন্যান্য এলাকাতেও নিয়মিত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। যাত্রাবাড়ীর দক্ষিণ কুতুবখালী খাল পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন প্রতিমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরাজীর্ণ সড়ক সংস্কারে চসিকের অগ্রাধিকার: দুর্ভোগ লাঘবে মেয়রের কঠোর বার্তা

এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীতে টাস্কফোর্সের সাঁড়াশি অভিযান: দুই ভবন মালিককে জরিমানা

আপডেট সময় : ০৩:৫২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬