বাঙালি জাতিসত্তার বিবর্তনে মহররম বা আশুরা একটি বিশেষ স্থান দখল করে আছে। সুলতানি আমল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তেরো পার্বণের এই জনপদে মহররম প্রধানত শোকাবহ রূপেই পালিত হয়ে আসছে। তবে এটি কেবল কিছু আচার-অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং এর পেছনে রয়েছে গভীর মরমী তাৎপর্য এবং সামাজিক ও নৈতিক শিক্ষার এক বিশাল ভাণ্ডার।
পার্বণের মূল উদ্দেশ্য হলো এর পেছনের ঐতিহাসিক ঘটনাকে আবেগ ও স্মৃতির মাধ্যমে পুনরুজ্জীবিত করা। মহররমের ক্ষেত্রে কারবালার হৃদয়বিদারক ঘটনার পাশাপাশি আরও অনেক ঐতিহাসিক ও আধ্যাত্মিক অনুষঙ্গ জড়িয়ে আছে। যদি কোনো উৎসব তার মূল শিক্ষা ও ইতিহাস থেকে বিচ্ছিন্ন হয়ে কেবল লৌকিকতায় পর্যবসিত হয়, তবে তা অপসংস্কৃতিতে রূপ নেয়। তাই মহররমের প্রকৃত মর্মবাণী হৃদয়ে ধারণ করে তা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত করাই হোক আমাদের লক্ষ্য।
রিপোর্টারের নাম 

























