ঢাকা ১২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শায়েস্তাগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৩

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পণ্যবাহী ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন এক চালক। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম কাউছার মিয়া (২৭), তিনি নরসিংদী জেলার বেলাবো থানার ভাটেরচর গ্রামের বাসিন্দা। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকাগামী একটি মোরগ বোঝাই পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী একটি ট্রাকের জোরালো সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে নেদারল্যান্ডসের মুখোমুখি তিউনিসিয়া

শায়েস্তাগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, আহত ৩

আপডেট সময় : ১১:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬