ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দেশের ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝোড়ো হাওয়া এবং বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, এসব এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সময়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

যেসব অঞ্চলে এই সতর্কবার্তা জারি করা হয়েছে, সেগুলো হলো রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের আরেকটি পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, এই সময়ে দেশের দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুরার ইতিহাস: কারবালা থেকে কায়রো পর্যন্ত শির মোবারকের যাত্রা

দেশের ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আপডেট সময় : ০৯:৫৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬