ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বুধবার সন্ধ্যায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কলেজছাত্রী ও এক কৃষক নিহত হয়েছেন। নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের তুলী রানী সেন (১৬) নামের এক কলেজছাত্রী বাড়ির কাছেই ছিলেন। হালকা বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাতে তিনি জ্ঞান হারান। দ্রুত তাকে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তুলী ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

একই দিন আসরের নামাজ পড়ে কালাদহ বাজারে যাওয়ার পথে নিজপাড়া গ্রামের আব্দুল খালেক (৫৮) নামের এক কৃষক বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পানির সংকট মেটাতে জাইকার দ্বারস্থ চট্টগ্রাম ওয়াসা: নতুন প্রকল্পের প্রস্তাব

ময়মনসিংহে বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৬:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬