ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ চূড়ান্ত, দ্রুতই কার্যক্রম শুরুর ঘোষণা অর্থমন্ত্রীর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত হয়েছে এবং দ্রুতই এই পদে নিয়োগ দেওয়া হবে। বুধবার জাতীয় সংসদে এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে মন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে কার্যকর ও সচল করতে সরকারের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, ব্যাংক রেজল্যুশন স্কিম, ২০২৫ অনুসারে রেজল্যুশনের আওতাধীন পাঁচটি ব্যাংকের গ্রাহকরা সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তাদের আমানত উত্তোলন করতে পারছেন।

অর্থমন্ত্রী আরও জানান, এরই মধ্যে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের চেয়ারম্যান মনোনীত করেছে এবং তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। এছাড়া পর্ষদে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের প্রক্রিয়াও চলমান।

নতুনভাবে গঠিত পরিচালনা পর্ষদ সংশ্লিষ্ট বিভাগের নিবিড় তত্ত্বাবধানে ব্যাংকটি দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ কার্যকর ও পূর্ণ লেনদেন চালু করার লক্ষ্যে কাজ করছে। এ লক্ষ্যে সাংগঠনিক কাঠামো এবং চাকরি প্রবিধানমালা প্রস্তুতকরণ, আইটি, সিবিএস, জনবল এবং শাখাসমূহ একীভূতকরণ, কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার এবং চিফ টেকনোলজি অফিসার নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। এসব সম্পন্ন হওয়ার মাধ্যমে ব্যাংকটির স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম চালু করা সম্ভব হবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সামাজিক দায়বদ্ধতা: দেশজুড়ে ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেল ক্যাম্প ও সার্বক্ষণিক হটলাইন

ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ চূড়ান্ত, দ্রুতই কার্যক্রম শুরুর ঘোষণা অর্থমন্ত্রীর

আপডেট সময় : ১০:২১:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬