বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি বিশেষ গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে জনগণের সমর্থন নিয়ে সরকার এই ষড়যন্ত্র মোকাবিলা করবে।
বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। রিজভী আরও বলেন, যারা সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তুলছে, তাদের নিজেদের কর্মকাণ্ডেই ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে।
তিনি জানান, জুলাইয়ের গণহত্যাকারীদের বিচারিক কার্যক্রম নিজস্ব গতিতে এগিয়ে যাচ্ছে এবং এই বিচার সম্পন্ন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
চীনের সঙ্গে বিএনপির ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের মধ্য দিয়ে বিনিয়োগ ঘাটতি কমবে বলে আশা করা যায়। বিনিয়োগের ক্ষেত্রে দেশের স্বার্থ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী যুগোপযোগী সিদ্ধান্ত নেবেন বলে তিনি বিশ্বাস করেন।
রিপোর্টারের নাম 




















