প্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস এবং বিশ্বখ্যাত চশমা প্রস্তুতকারক এসিলরলাক্সোটিকা যৌথভাবে একটি নতুন এবং সাশ্রয়ী মূল্যের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) চালিত স্মার্ট চশমা বাজারে আনার ঘোষণা দিয়েছে। নতুন এই ‘মেটা গ্লাসেস’-এর দাম নির্ধারণ করা হয়েছে ২৯৯ মার্কিন ডলার, যা গত বছর বাজারে আসা ৮০০ ডলার মূল্যের ‘রে-ব্যান ডিসপ্লে’ চশমার তুলনায় সাধারণ ক্রেতাদের জন্য অনেক বেশি সহজলভ্য হবে।
মেটা দীর্ঘদিন ধরে পার্সোনাল ইন্টেলিজেন্স বা ব্যক্তিগত কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের উন্নয়নে বিপুল বিনিয়োগ করে আসছে। তাদের ধারণা, উন্নত গ্যাজেট ও ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের কাছে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বোচ্চ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব। এই নতুন চশমাগুলো মেটার নিজস্ব ব্র্যান্ডিংয়ে বাজারে আসবে এবং রে-ব্যান বা ওকলির মতো লাক্সোটিকার পরিচিত ব্র্যান্ডের অধীনে নয়।
বাজারে আসা নতুন এই চশমাগুলো বিভিন্ন রঙ ও আকৃতিতে পাওয়া যাবে। এর মধ্যে নজরকাড়া রেকট্যাঙ্গেল ডিজাইন এবং জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব কাইলি জেনারের সঙ্গে যৌথ পার্টনারশিপে তৈরি স্লিম ওভাল ফ্রেমের কালেকশনও থাকছে। এই ডিভাইসগুলোতে প্রথমবারের মতো মেটার নিজস্ব ‘সুপারইন্টেলিজেন্স ল্যাবস’ থেকে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘মিউজ স্পার্ক’ ব্যবহার করা হবে, যা উন্নত ‘মেটা এআই’ সেবা প্রদানে সহায়ক হবে। স্ন্যাপের চশমা যেখানে বাস্তব পৃথিবীর দৃশ্যের ওপর ডিজিটাল কনটেন্ট ফুটিয়ে তোলে, সেখানে মেটার চশমা মূলত টেক্সট প্রদর্শন এবং সরাসরি এআই ইন্টারঅ্যাকশনের ওপর বেশি জোর দেবে।
রিপোর্টারের নাম 
























