ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ধুনটে কালভার্ট ধসে ১৫ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৩০ হাজার মানুষ

বগুড়ার ধুনট উপজেলায় টানা বর্ষণে একটি গুরুত্বপূর্ণ কালভার্ট হঠাৎ ধসে পড়েছে। উপজেলার নিমগাছি-হেউটনগর সড়কের এই কালভার্টটি ধসে পড়ায় নিমগাছি ও কালেরপাড়া ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। গত সোমবার সকালে পানির প্রবল স্রোতে কালভার্টটির পাশের মাটি সরে গেলে এটি মূল সড়ক থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, ২০০১ সালে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় নির্মিত এই কালভার্টটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল। নির্মাণের পর থেকেই এটি নড়বড়ে অবস্থায় ছিল। সম্প্রতি টানা বৃষ্টির ফলে বিলে জমে থাকা পানি নিষ্কাশনের সময় প্রবল চাপে কালভার্টটি আর টিকে থাকতে পারেনি। এর ফলে শিক্ষার্থী, রোগী ও সাধারণ কর্মজীবী মানুষকে এখন দীর্ঘ পথ ঘুরে বিকল্প রাস্তায় যাতায়াত করতে হচ্ছে।

উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, তারা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাময়িকভাবে যোগাযোগ সচল করতে দ্রুত একটি নতুন কালভার্ট নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সেখানে একটি টেকসই সেতু নির্মাণের পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় শিশুদের লক্ষ্য করে সুপরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘের তদন্ত প্রতিবেদন

ধুনটে কালভার্ট ধসে ১৫ গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ৩০ হাজার মানুষ

আপডেট সময় : ১১:২০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬