নোয়াখালীর কবিরহাট উপজেলায় বালুবাহী পিকআপের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে সোনাপুর-কবিরহাট সড়কের সুন্দলপুর ইউনিয়নের বারীপুকুর পাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার তারেক রহমান শিবলু (১৬) এবং জিহাদ হোসেন (১৯)। স্থানীয় সূত্রে জানা গেছে, কবিরহাট থেকে ছেড়ে আসা বালুবাহী পিকআপটির সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দীন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার সাথে জড়িত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালক মহিউদ্দিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
রিপোর্টারের নাম 

























