ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

কাতারের সিমাল শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার লিফন মিয়া (৩২) নামের এক তরুণ প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনাটি ঘটেছে দেশটির সমুদ্র উপকূলীয় এলাকায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের বাসিন্দা লিফন মিয়া গত ১৭ জুন বুধবার কাতারের সমুদ্র উপকূলীয় এলাকা সিমাল শহরে ওয়েল্ডিংয়ের কাজ করতে যান। মাছের খাঁচা তৈরির জন্য ধাতব রড দিয়ে কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের লাইনে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের হিমাগারে পাঠিয়েছে।

লিফন মিয়ার মৃত্যুর খবর দেশে ছড়িয়ে পড়লে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার স্ত্রী আফিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, স্বামীকে বিদেশে পাঠিয়ে তার পরিবার ঋণে জর্জরিত। লিফনই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার মৃত্যুতে তাদের দুই কন্যা শিশু নিহা (৬) ও মাহিয়া (২) এতিম হয়ে গেল। নিহত প্রবাসীর চাচাতো ভাই শাকিল আহমদ জানিয়েছেন, ময়নাতদন্তসহ সকল আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে কবে পৌঁছাবে, তা এখনো জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ১০:৫৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬