ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

নোবিপ্রবির ডিনস অ্যাওয়ার্ড তালিকায় রদবদল: শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দ্বিতীয়বারের মতো দেওয়া হচ্ছে ‘ডিনস অ্যাওয়ার্ড’। বিশ্ববিদ্যালয়ের ২০তম দিবস উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হলেও পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

জানা গেছে, গত ১৭ জুন নোবিপ্রবি রিসার্চ সেল থেকে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য ও রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম স্বাক্ষরিত ২২ জন শিক্ষার্থীর একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। তবে ১৮ জুন ডিনস অফিস থেকে নতুন করে একটি সংশোধিত তালিকা সংযোজন করা হয়। এই সংশোধিত তালিকায় তিনজন শিক্ষার্থীকে বাদ দিয়ে নতুন করে চারজনকে অন্তর্ভুক্ত করা হয়।

এছাড়াও, বিএমবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বাদ দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও তালিকাটি এখনো আনুষ্ঠানিকভাবে অনুমোদন পায়নি, তবুও বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে।

অফিশিয়াল তালিকা অনুযায়ী, ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে নাহিন সুলতানা লিজা (ইইই), নিলয় দাস (আইসিই) ও হৃদয় বণিক (ইইই); বিজনেস স্টাডিজ অনুষদ থেকে নাফিসা জান্নাতুল মাওয়া (এমআইএস), সাদিউল আলম চৌধুরী (ব্যবসায় প্রশাসন) ও এমরান হোসাইন (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট); জীববিজ্ঞান অনুষদ থেকে মো. রকিবুল হাসান (অণুজীববিজ্ঞান), ফজলে রাব্বী শুভ (ফার্মেসি) ও সুকন্যা সাহা (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি); আইন অনুষদ থেকে মো. মুবদি ইসলাম (আইন); বিজ্ঞান অনুষদ থেকে ইশরাত জাহান (পরিসংখ্যান), মনিকা ধর (সমুদ্রবিজ্ঞান) ও নাদিয়া জাহান (সমুদ্রবিজ্ঞান); এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ইশরাত জাহান ইভা (ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট), সাদিয়া সুলতানা (সমাজকর্ম) ও মোসাম্মৎ কামরুন নাহার (অর্থনীতি) অ্যাওয়ার্ড পাচ্ছেন।

অন্যদিকে, ২০২০-২০২১ শিক্ষাবর্ষে শিক্ষা বিজ্ঞান অনুষদ থেকে রাহনুমা নূরাইন (শিক্ষা), হাফসা আক্তার (শিক্ষা প্রশাসন) ও আরাফাত উল্লাহ আরমান (শিক্ষা); বিজনেস স্টাডিজ অনুষদ থেকে মারিয়া তাবাসসুম (এমআইএস), আয়েশা সিদ্দিকা (ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট) ও ডালিয়া রানী শর্মা (ব্যবসায় প্রশাসন) অ্যাওয়ার্ড পাচ্ছেন। এই রদবদল নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের অধিকার আদায়ে টালবাহানা নয়: এমপি সাঈদ আল নোমান

নোবিপ্রবির ডিনস অ্যাওয়ার্ড তালিকায় রদবদল: শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ

আপডেট সময় : ০৯:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬