ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

শ্রমিকদের অধিকার আদায়ে টালবাহানা নয়: এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, শ্রমিকদের ভাগ্য নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং যুগের সঙ্গে তাল মিলিয়ে মজুরি প্রদান করা অপরিহার্য।

শুক্রবার রাজধানীর শহীদ মিনারে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতি’ আয়োজিত এই মহাসমাবেশে তিনি আরও বলেন, তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগান ও দর্শন বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, মানবিক দৃষ্টিকোণ থেকে কেবল আইনি কাঠামো নয়, শ্রমিকদের অধিকারও বাস্তবায়ন করতে হবে। চাকরির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ন্যায্য মজুরিও প্রদান করতে হবে এবং কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী সমিতির আহ্বায়ক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, কমরেড রাজেকুজ্জামান রতন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাসলিমা আখতার, মাহা মির্জা এবং বদরুল আলম সবুজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার চোখের জল: এক কৃষকের জীবনের যন্ত্রণার প্রতিচ্ছবি

শ্রমিকদের অধিকার আদায়ে টালবাহানা নয়: এমপি সাঈদ আল নোমান

আপডেট সময় : ১০:৫০:০৩ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬