ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার

বরিশাল নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখা এবং অপরাধ দমনের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে মোট ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই তথ্য মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

বিএমপি পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল মহানগর পুলিশের চারটি থানা এবং গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক পৃথক দল নগরীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে। পুলিশের এই বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৩ জন গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি, ৫৭ জন নিয়মিত মামলার আসামি, ৬ জন বরিশাল মহানগর অধ্যাদেশ অনুযায়ী এবং অন্য একটি আইনে ১ জন গ্রেপ্তার হয়েছেন।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, ‘নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভবিষ্যতেও এমন অভিযান পরিচালিত হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার চোখের জল: এক কৃষকের জীবনের যন্ত্রণার প্রতিচ্ছবি

বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে ৭৭ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬