ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন, পরিবহনে আনছে সরকার বড় পরিবর্তন

আগামী আগস্ট মাস থেকে পাবনা ও ঢাকার মধ্যে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম শনিবার বিকেলে পাবনা সার্কিট হাউস মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা-পাবনা রুটে ট্রেন চালুর জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ প্রস্তুত রয়েছে এবং আগামী মাসে নতুন কিছু কোচ দেশে আসবে। কোচগুলো হাতে পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে আগস্ট মাসেই এই সরাসরি ট্রেন সার্ভিস চালু করা হবে।

মন্ত্রী আরও জানান, চলতি বছরের আগস্টেই নতুন করে আরও দুটি রুটে ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথমে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হবে এবং পরবর্তীতে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে। পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য না দিয়ে জনস্বার্থ ও জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। খুব শিগগিরই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাজিরহাট ফেরিঘাট স্থানান্তরের বিষয়ে মন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি ও ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির পাশাপাশি প্রকল্পটির জনস্বার্থ বিবেচনায় সরকার দ্রুততম সময়ে এটি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। এ সময় মতবিনিময় সভায় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, সেলিম রেজা হাবিব, আবু তালেব মন্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবার চোখের জল: এক কৃষকের জীবনের যন্ত্রণার প্রতিচ্ছবি

আগস্টে চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন, পরিবহনে আনছে সরকার বড় পরিবর্তন

আপডেট সময় : ১০:৪২:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬