ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

রাবি প্রেসক্লাবের নতুন কমিটিতে ধ্রুব-জিসান নেতৃত্ব

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে আশিকুল ইসলাম ধ্রুবকে সভাপতি এবং জুবায়ের জিসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ১৩ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম নতুনভাবে পরিচালিত হবে।

শনিবার বেলা ৩টায় সংগঠনটির কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ফজলুল হক আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মারুফ হোসেন মিশন ও মিরাজ আফ্রিদি। এছাড়া, সহ-সাধারণ সম্পাদক পদে আবু ছালেহ শোয়েব, কোষাধ্যক্ষ পদে ফজলে রাব্বি পরশ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফাহমিদুর রহমান ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আজাহারুল ইসলাম মীর তুহিন, দপ্তর সম্পাদক পদে আবু বকর অনিক এবং ক্রীড়া সম্পাদক পদে সৈয়দ হুজ্জাত উল্লাহ মাহিন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বিপ্লব উদ্দিন, সামিয়া আক্তার এবং রাফাসান আলম। ফলাফল ঘোষণার সময় প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা অধ্যাপক আখতার হোসেন মজুমদার, সদ্য বিদায়ী সভাপতি মনির হোসন মাহিন এবং মানবজমিনের রাজশাহী ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত উপস্থিত ছিলেন।

নতুন কমিটি ঘোষণা হওয়ার পর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে চাঁদাবাজির তাণ্ডব: মোহাম্মদপুরসহ একাধিক এলাকা আতঙ্কের জনপদ, সক্রিয় অর্ধশত চক্র

রাবি প্রেসক্লাবের নতুন কমিটিতে ধ্রুব-জিসান নেতৃত্ব

আপডেট সময় : ০৮:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬