ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

পবিপ্রবি উপাচার্যের সঙ্গে রিজেন্ট বোর্ড সদস্য এমপির সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও গবেষণা উন্নয়নে জোর

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রিজেন্ট বোর্ড সদস্য এবং ভোলা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানের একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় ঢাকার গুলশান-২ এলাকায় এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণসহ সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি শিক্ষা ও গবেষণার গুণগত মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সৃজনশীল ও সহায়ক পরিবেশ নিশ্চিত করাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন এবং এ ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পবিপ্রবিকে দক্ষিণাঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করতে, অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন।

এ সময় পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম এবং উপাচার্যের একান্ত সচিব মো. আরিফুর রহমান নোমান উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমিকদের অধিকার আদায়ে টালবাহানা নয়: এমপি সাঈদ আল নোমান

পবিপ্রবি উপাচার্যের সঙ্গে রিজেন্ট বোর্ড সদস্য এমপির সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও গবেষণা উন্নয়নে জোর

আপডেট সময় : ০৯:০৬:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬