ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার: জমি ও স্বাস্থ্য জটিলতায় মানসিক চাপে ছিলেন জহুরুল আনোয়ার

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জহুরুল আনোয়ার (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হামজার টিলা এলাকার নিজ বাসভবনের সিঁড়ির নিচে তার নিথর দেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছেলে মো. খালেদ জানান, সম্প্রতি তার বাবা এক আত্মীয়ের কাছে কিছু জমি বিক্রি করেছিলেন। এই জমি-সংক্রান্ত বিষয় নিয়ে তিনি গত কয়েকদিন ধরে মানসিক অস্থিরতায় ভুগছিলেন। পরিবারের দাবি, এছাড়া তার অন্য কোনো পারিবারিক বা ব্যক্তিগত সমস্যা ছিল না।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত মুক্তিযোদ্ধা এর আগেও দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি জমিজমা সংক্রান্ত একটি দেওয়ানি মামলাতেও জড়িত ছিলেন। এসব কারণে তিনি তীব্র মানসিক চাপে ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে চাঁদাবাজির তাণ্ডব: মোহাম্মদপুরসহ একাধিক এলাকা আতঙ্কের জনপদ, সক্রিয় অর্ধশত চক্র

ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার: জমি ও স্বাস্থ্য জটিলতায় মানসিক চাপে ছিলেন জহুরুল আনোয়ার

আপডেট সময় : ০৯:০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬