ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালন সতর্ক করে বলেছেন, চলমান যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে দেশটি ক্রমেই বড় ধরনের ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতির জন্য তিনি সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের নীতিকে দায়ী করেছেন। ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ালন উল্লেখ করেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার সরকারের অবাস্তব চিন্তা-ভাবনার মূল্য ইসরায়েলকে দিতে হচ্ছে।
ইয়ালন অভিযোগ করেন, গত অক্টোবর মাসেই লেবাননের সঙ্গে সরকারের আলোচনায় বসা উচিত ছিল। কিন্তু তা না করে যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত করায় ইসরায়েলি সেনাদের প্রাণহানি অব্যাহত রয়েছে। তার মতে, এই পরিস্থিতির পেছনে ‘ব্যক্তিগত ও দলীয় রাজনৈতিক স্বার্থ’ কাজ করছে। তিনি আরও দাবি করেন, নেতানিয়াহু তার উগ্রপন্থী জোট সরকারকে টিকিয়ে রাখার উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করছেন।
সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী দৃঢ়ভাবে বলেন, ইসরায়েল এখন নির্বাচনের দিকে এগোচ্ছে। এরপরও যদি বর্তমান পরিস্থিতি অপরিবর্তিত থাকে, তাহলে আমাদের আর কোনো রাষ্ট্রই অবশিষ্ট থাকবে না। তার এই মন্তব্য নেতানিয়াহু সরকারের নীতির বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 























