অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ স্ট্রেইন শনাক্ত হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলে একটি সামুদ্রিক পাখি ব্রাউন স্কুয়ার মধ্যে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছেন গবেষকেরা। শনিবার (২৬ আগস্ট) দেশটির কৃষিমন্ত্রী জুলি কলিন্স এই তথ্য জানান।
জাতীয় বিজ্ঞান সংস্থা পরীক্ষার মাধ্যমে ভাইরাসটি শনাক্ত করেছে। এছাড়াও, জায়ান্ট পেট্রেল নামক আরেকটি পাখির নমুনায়ও সম্ভাব্য সংক্রমণের লক্ষণ দেখা গেছে। এর আগে, অস্ট্রেলিয়া ছিল একমাত্র মহাদেশ যেখানে এইচ৫ বার্ড ফ্লু শনাক্ত হয়নি। এই ভাইরাস হাঁস-মুরগি ও বন্য পাখির জন্য অত্যন্ত ক্ষতিকর।
কৃষিমন্ত্রী জুলি কলিন্স বলেন, ‘বিশ্বজুড়ে এইচ৫ বার্ড ফ্লুর বিস্তার বিবেচনায় এটি অপ্রত্যাশিত ছিল না, তবে এটি হতাশাজনক। বর্তমানে কোনো ব্যাপক মৃত্যুর ঘটনা বা পোল্ট্রি খামারে সংক্রমণের প্রমাণ পাওয়া যায়নি।’ প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে রোগটির বিস্তার রোধে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।
রিপোর্টারের নাম 
























