ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার নির্দেশ: এমপি আবু তালিব

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক বিরোধী জনসচেতনতা বৃদ্ধি ও মাদক নির্মূলের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। সভায় বক্তারা প্রশাসনের কাছে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান।

শুক্রবার বিকেলে কালীগঞ্জ শহরের সোয়াইবনগর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি এমপি মাওলানা আবু তালিব বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের হামলায় পুলিশের একজন অবসরপ্রাপ্ত এএসপি আহত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় থেকে একটি চক্র দীর্ঘদিন ধরে কালীগঞ্জে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। তবে এখন আর সেই সুযোগ নেই। মাদক ব্যবসায়ীদের স্পষ্ট জানিয়ে দিতে চাই, হয় মাদক ব্যবসা ছাড়তে হবে, নয়তো এলাকা ছাড়তে হবে। জনগণ এখন সচেতন এবং মাদক ব্যবসায়ীদের সমাজে কোনো স্থান হবে না।

কালীগঞ্জ থানার (ওসি) জেল্লাল হোসেন মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যত বাধাই আসুক না কেন, পুলিশের নামে যতই বদনাম রটানো হোক না কেন, অভিযান চলবে। তিনি মাদক বিরোধী কার্যক্রমে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ ওমর ফারুক ত্রিপুরার শাহাদাতবার্ষিকীতে চবিতে দোয়া মাহফিল ও ন্যায়বিচারের দাবি

মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার নির্দেশ: এমপি আবু তালিব

আপডেট সময় : ১০:৫৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬