ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সৈয়দ ফয়জুল করিমকে আইনি নোটিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

দৈনিক আল ইহসান পত্রিকার রিপোর্টার মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠান।

নোটিশে বলা হয়েছে, গত ৬ অক্টোবর ইউটিউবে ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কুরআনের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। পবিত্র কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ; যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

তাই নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে মুফতি ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। তা না হলে নোটিশদাতা আইনের আশ্রয় নেবেন বলেও নোটিশে উল্লেখ করা হয়।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে আরাকান আর্মির প্রধানের অভিনন্দন, নতুন বন্ধুত্বের বার্তা

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সৈয়দ ফয়জুল করিমকে আইনি নোটিশ

আপডেট সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫