ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি: ফেনীর ছাগলনাইয়ায় বিক্ষোভ, যুবক আটক

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম, আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে ফেনীর ছাগলনাইয়ায় এক হিন্দু যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ‘সর্বস্তরের জনতা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সৃজন দাস নামে ওই যুবক তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য ও পোস্ট করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে সংশ্লিষ্ট পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর উপজেলার পশ্চিম ছাগলনাইয়ার প্রিতিলাল দাসের পুত্র সৃজন দাস ফেসবুক লাইভে এসে নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তবে ততক্ষণে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয় লোকজন তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করেন বলে জানা গেছে। পুলিশ তাকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে। মানববন্ধনে বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদাবাজি বন্ধে মানুষের এক-তৃতীয়াংশ শান্তি ফিরবে: জামায়াত আমির

ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি: ফেনীর ছাগলনাইয়ায় বিক্ষোভ, যুবক আটক

আপডেট সময় : ০৭:২৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬