ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’ সিজন-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজিত এই উৎসব ফুলছড়া চা বাগান মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই উৎসবে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মোট ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অংশগ্রহণ করবে।

আয়োজকদের মতে, বর্ষাকে কেন্দ্র করে আয়োজিত এই উৎসব স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করবে। উৎসবে অংশগ্রহণকারী নৃ-গোষ্ঠীগুলোর বৈচিত্র্যময় জীবনাচার, ঐতিহ্যবাহী পণ্য, লোকজ সংস্কৃতি, শৈল্পিক কারুকাজ এবং ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শিত হবে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্মসচিব) সালেহা বিনতে সিরাজ বলেন, ‘হারমোনি ফেস্টিভ্যাল’ এমন একটি আয়োজন যেখানে ঐতিহ্য ও ঐক্যের বন্ধন একসূত্রে গাঁথা হবে। তিনি দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে এই উৎসব উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, ‘হারমোনি ফেস্টিভ্যাল’ এই অঞ্চলের বহুজাতিক সংস্কৃতি, নৃতাত্ত্বিক ঐতিহ্য, লোকসংস্কৃতি এবং পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকায় ২৩১ মাদক গডফাদারের নিয়ন্ত্রণে শতাধিক স্পট, উদ্বেগ বাড়ছে

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল’

আপডেট সময় : ০৩:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬