ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

সম্প্রীতি ও পর্যটন সম্ভাবনা তুলে ধরছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’: পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি, সম্প্রীতি এবং পর্যটন সম্ভাবনাকে বিশ্ব দরবারে তুলে ধরার এক অনন্য আয়োজন হলো ‘হারমোনি ফেস্টিভ্যাল’। তিনি আরও বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে উল্লিখিত কমিউনিটি ট্যুরিজম, এথনিক ট্যুরিজম ও ওয়াটার ট্যুরিজম বিকাশের অঙ্গীকার বাস্তবায়নে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিন দিনব্যাপী ‘হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলার ফুলছড়া চা-বাগান মাঠে এই উৎসবের উদ্বোধন করা হয়। এর মূল লক্ষ্য হলো পর্যটন শিল্পের বিকাশ, বহুজাতিক সংস্কৃতির সংরক্ষণ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যকে তুলে ধরা।

মন্ত্রী বলেন, ‘পাহাড়, চা-বাগান এবং ২৭টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতির মেলবন্ধনে এই উৎসব জীবন্ত রূপ পেয়েছে। এ ধরনের আয়োজন একদিকে যেমন পর্যটন শিল্পের বিকাশে ভূমিকা রাখছে, অন্যদিকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরছে।’ তিনি আরও জানান, মৌলভীবাজার জেলার পর্যটন শিল্পের বিকাশ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড প্রতি বছর আরও বৃহৎ পরিসরে এই উৎসব আয়োজনের পরিকল্পনা করছে এবং আগামী শীতের উৎসব আরও বর্ণাঢ্য হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীদের উত্থাপিত দাবির বিষয়ে মন্ত্রী আশ্বাস দেন যে, শমসেরনগর বিমানবন্দর চালুসহ পর্যটন এলাকার বিভিন্ন উন্নয়ন দাবির বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পর্যটন খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘ন্যাশনাল ট্যুরিজম হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি’ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, দেশের পর্যটন সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে বিভিন্ন বিপণন ও প্রচারণামূলক কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে ভয়াবহ জোড়া বিস্ফোরণ, নিহত ৭

সম্প্রীতি ও পর্যটন সম্ভাবনা তুলে ধরছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’: পর্যটনমন্ত্রী

আপডেট সময় : ১১:৩১:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬